আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতে হবে – তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরার চ্যালেঞ্জ তথ্য অফিসারদের গ্রহণ করতে হবে। তথ্য চেপে রাখার বা তথ্য বিকৃত করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আজ ঢাকায় প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস ইনফরমেশন এসোসিয়েশন’ এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জনগণ ও রাষ্ট্রের সেতুবন্ধন রচনায় তথ্য ক্যাডারের সদস্যবৃন্দ কাজ করে থাকেন। জনগণকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতি ও উন্নয়নে তাদের ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি একেএম শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি তছির আহাম্মদ, মহাসচিব স ম গোলাম কিবরিয়া এবং সাবেক মহাসচিব এ এম মোতাহের হোসেন বক্তৃতা করেন।


Top