আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু

কে এম মিঠু, গোপালপুর :

প্রকৃত কৃষকগণের নিকট থেকে সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহ শুরু করেছে গোপালপুর উপজেলা খাদ্য বিভাগ।

বৃহস্পতিবার বিকেলে খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত ধানের সঠিক মান ও ওজন যাচাই করে, গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইনের সভাপতিত্বে এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায়, উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তুষার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, বিশিষ্ট ধানচাল ব্যবসায়ী মো. সোহেল রানা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কমর্চারি ও সাংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, উপজেলার কার্ডধারী কৃষকগণের কাছ থেকে এবছর মণ প্রতি ১০৮০ টাকা দরে ১৯৭৮ মেট্রিকটন বোরো ধান গোপালপুর সরকারি খাদ্য গুদামে সংগ্রহ করা হবে।


Top