আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ পেল তৃতীয় লিঙ্গের অসহায়রা

কে এম মিঠু, গোপালপুর :
তৃতীয় লিঙ্গের মানুষকে প্রধানমন্ত্রী প্রদত্ত ‘ঈদ উপহার’ তুলে দিয়েছেন গোপালপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক।

প্রতিটি উপহারের ব্যাগে ছিল চাল, ডাল, চিঁড়া, চিনি, সেমাই, গুড়া দুধের প্যাকেট ও সাবান।

জেলা প্রশাসকের নির্দেশনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়ে এসময় তৃতীয় লিঙ্গের নয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিতরণকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও স্থানীয় সাংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


Top