আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


জননেতা হাতেম তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সাংসদ জননেতা হাতেম আলী তালুকদারের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

২৪ অক্টোবর শনিবার যথাযোগ্য মর্যাদায় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সকালে পৌরশহরের নন্দনপুরে মরহুমের করব জিয়ারত ও পুষ্পস্তক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, শহর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও মহিলালীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


Top