আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ উদযাপন

কে এম মিঠু, গোপালপুর :
‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) গোপালপুরের আয়োজনে উপজেলার চাতুটিয়া-ভেঙ্গুলা সড়কের ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার ও সড়কের দু’পাশের আগাছা পরিস্কার করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শামছুল আলম, ফরিদ হোসেন, নকশাকার লিয়াকত হোসেন, সার্ভেয়ার খন্দকার লাল মিয়া, এলজিইডি গোপালপুর অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এলজিইডি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করছে। এজন্য বছরব্যাপী নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে এলজিইডি অক্টোবর মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষণা করেছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!