আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বাস শ্রমিক পরিবারকে মরণোত্তর টাকা প্রদান

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে বাস কোচ ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে দুই শ্রমিকের পরিবারকে মরণোত্তর টাকা প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপালপুর বাস মালিক সমিতির কার্যালয়ে, বাস শ্রমিক মৃত মোহাম্মদ আলী ও মৃত বাদশা মিয়ার পরিবারের সদস্যের হাতে কল্যাণ তহবিলের মরণোত্তর ৫৬ হাজার টাকা তুলে দেয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান।
অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোপালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রহমাতুল কিবরিয়া বেলাল, সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, শ্রমিক ইউনিয়ন গোপালপুর উপ-কমিটির কার্যকরী সভাপতি মো. ফজর আলী, সম্পাদক মো. আশরাফুল কবির আজাদ প্রমুখ।


Top