আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে বয়স্ক-প্রতিবন্ধী-বিধবাদের ভাতা বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা প্রদানের বই বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা প্রদানের পাশবই বিতরণের উদ্বোধন করেন।

আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে ২০১৯-২০ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৭৬৩ জন বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি ৬০০০ টাকা, ৬৩৫ জনকে অস্বচ্ছল প্রতিবন্ধীদের জনপ্রতি ৯০০০ টাকা এবং ৩৯০ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জনপ্রতি ৬০০০ টাকা করে ভাতা প্রদানের বই বিতরণ করা হয়।

অনু্ষ্ঠানে উপজেলা ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, আব্দুল হাই, অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!