আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে যুবক পিটিয়ে হত্যা মামলার এক আসামী গ্রেফতার

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়খালী গ্রামের রমজান আলী নামক এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী জোত আতাউল্যা গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে সুরুজ্জামান ওরফে সুরুজ।

গতকাল ৭ মে রবিবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত সুরুজ্জামান ওরফে সরুজ এজাহার ভুক্ত আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গোপালপুর থানার ওসি তদন্ত কাইয়ুম খান সিদ্দিকী জানান, ইসলামী জলসা আয়োজনকে কেন্দ্র করে বড়খালি, জোত আতাউল্লাহ ও খানপাড়া গ্রামের যুবকদের মধ্যে গত ২৮ এপ্রিল সংঘর্ষ বাধে। এতে রমজানসহ ৫-৬ জন আহত হন। গুরুতর আহত রমজান চিকিৎসাধীন ঢাকার একটি ক্লিনিকে মারা যান।


Top