আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে দুই যুবলীগ নেতাসহ তিন করোনা জয়ীকে ছাড়পত্র

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দুই যুবলীগ নেতাসহ তিন জনকে করোনা জয় করায় ছাড়পত্র প্রদান করা হয়েছে।

ছাড়পত্র গ্রহণকারীরা হলেন, গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর এবং উপজেলার ডুবাইল গ্রামের মো. অাবুল কাশেম।

আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলিম আল রাজী তার কার্যালয়ে, ফুল ও ফলমূলাদি দিয়ে শুভেচ্ছা জানানোসহ তাদের হাতে ছাড়পত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, থানা তদন্ত কর্মকর্তা মো. কাইয়ুম সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি আরিফ তালুকদার, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, শহর যুবলীগের সম্পাদক রাসেল কবীরসহ সাংবাদিক, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!