আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে এসএসসি ৮৯ ব্যাচ কর্তৃক ৮০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
মহামারী করোনার সংক্রমণ এড়াতে ঘর থেকে বের হতে না পারা উপজেলার আট শতাধিক কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে, গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূতী ভিএম হাই স্কুলের এসএসসি ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা।

খাদ্যসামগ্রী বিতরণকালে ৮৯ ব্যাচের বেশ ক’জন শিক্ষার্থী জানান, মহামারী করোনাকালে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকল্পে, আজ সোমবার পর্যন্ত সমাজের প্রায় আট শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবার খুঁজে বের করে, তাদের ঘরে ঘরে আসন্ন ঈদ উপলক্ষে তৈরিকৃত নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যাগ পৌঁছে দেয়া হয়।

এসএসসি ৮৯ ব্যাচ কর্তৃক বিভিন্ন সময়ে সমাজ ও মানবকল্যাণে নানারকম সহযোগিতা করাসহ তাদের এ কার্যক্রমের ধারাবাহিকতা চলমান থাকবে বলেও জানান উক্ত ব্যাচের শিক্ষার্থীরা।


Top