আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ৩০০০ কর্মহীন শ্রমিকের মাঝে এমপি ছোট মনিরের খাদ্যসামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনিরের ঘোষণানুযায়ী, করোনারোধে গোপালপুর উপজেলার কর্মহীন ও হতদরিদ্র ৩০০০ হাজার শ্রমিকদের মাঝে মানবিক খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার গোপালপুর সরকারি কলেজ মাঠ এবং সূতী ভিএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলার প্রায় ২১টি শ্রমিক ইউনিয়নের তিন হাজার সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক খাদ্য সহায়তা এবং পবিত্র ঈদ উপলক্ষে এমপি ছোট মনিরের অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর এসব ব্যাগ বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিরতণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, টাঙ্গাইল জেলা বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরীয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আব্দুল হাই, রওশন খান আইয়ুব, রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনাব মির্জা আসিফ মাসুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে স্থানীয় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র ৩০০০ হাজার শ্রমিককে, আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণের ঘোষণা দিয়েছিলেন।


Top