আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে করোনায় আক্রান্ত ১; ১৬ বাড়ি লকডাউন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কামদেববাড়ি গ্রামে ঢাকা ফেরত এক গার্মেন্টসকর্মী নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ ঘটনায় ঐ গ্রামের ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

করোনায় সনাক্ত হওয়া ঐ নারী গার্মেন্টসকর্মী গত ১৬ এপ্রিল স্বামীসহ উপজেলার কামদেববাড়ি শশুড় বাড়িতে আসেন। তিনি ঢাকার জামগড়া এলাকার টেক্সম্যাক্স গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী জানান, করোনা সংক্রমণের উপসর্গ উপস্থিতি থাকায় গত ১৯ এপ্রিল ঐ গার্মেন্টসকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। গতকাল রাতে ঢাকা থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলীম আল রাজী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঐ গ্রামে উপস্থিত হয়ে, করোনায় আক্রান্ত বাড়িটি লাল কাপড় দিয়ে লকডাউন করাসহ পার্শ্ববর্তী ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেন।

এসময় মাইকে সচেতনতামূলক প্রচারণাসহ গ্রামের সবাইকে ঘরে থাকার আন্তরিক অনুরোধ জানানোসহ মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বেশকিছু পরিবারকে মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!