আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরের ঝাওয়াইলে সরকারি ত্রাণ পেলো কর্মহীন ১০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক :

প্রাণঘাতি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া তালিকাভুক্ত ১’শত পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তার আওতায় ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার ঘরে ঘরে এসব ত্রাণ পৌছে দেয়ার জন্য সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ১২জন ইউপি সদস্যের হাতে এসব ত্রাণ তুলে দেন।

এসময় ইউনিয়ন তদারকি কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবু কায়সার রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মুকুলসহ সকল ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ইউপি সদস্যরা এসব চাল কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌছে দেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!