আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

কে এম মিঠু, গোপালপুর :

‘‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে তিনদিন ব্যাপী দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, অক্সফাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই সহযোগিতায় এবং উপজেলার প্রশাসনের ব্যবস্থাপনায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (৮ মার্চ) সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের হলরুমে, তিনদিন ব্যাপী দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ সৃষ্টি এবং মেধা বিকাশের লক্ষ্যে, আজ ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত এই বির্তক প্রতিযোগিতায় উপজেলার ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করছে।


Top