আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর :
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে যথাযথভাবে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ গ্রহন করে।
 
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান’ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মো. আসাদুজ্জামান, একাডেমিক সুপার কামরুন নাহার, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন এবং নারী নেত্রী নাসরিন আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে। সরকারি অফিসসহ নানাস্থানে নারীরা বিভিন্ন কর্মকর্তার দায়িত্ব পালন করছে। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গন্ডি পেরিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
উপজেলার বিভিন্ন এনজিও, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক নারী এসময় উপস্থিত ছিলেন।


Top