আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন

সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সন্তোষ কুমার দত্ত।

সম্মেলনে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীনকে সভাপতি ও দৈনিক সংবাদের সন্তোষ কুমার দত্তকে সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠিত হয়।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি খন্দকার আব্দুস সাত্তার (দৈনিক জনতা), কে এম মিঠু (দৈনিক ভোরের কাগজ), আব্দুস সালাম (দৈনিক দিনকাল), যুগ্মসম্পাদক কায়ছার মিয়া (আমাদের বার্তা), সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম (দৈনিক আমাদের নতুন সময়), কোষাধ্যক্ষ বিধান চন্দ্র রায় (দৈনিক ভোরের ডাক), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন (দৈনিক যুগান্তর), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নূর আলম (দৈনিক ভোরের সময়)।

সম্মেলন শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাগণ স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!