আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের নলিন বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীতীর সংলগ্ন নলিন বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে বাজারের একটি কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে গিয়ে বাজারের ৫টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোপালপুর ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।


Top
error: Content is protected !!