আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কে এম মিঠু, গোপালপুর :

‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক সন্ত্রাস জঙ্গীমুক্ত দেশ গড়ি’ শ্লোগানে আজ শনিবার টাঙ্গাইলের গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে রং-বেরঙের ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মীর রেজাউল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, কমিউনিটি পুলিশিং কমিটির রফিকুল ইসলাম লাবলু, শামিমা ইয়াসমিন ঝর্ণা, মো. শাহীন সিদ্দিকী প্রমুখ।

সভায় বক্তারা বাল্যবিবাহ প্র্রতিরোধ, জঙ্গি-মাদকের প্রতিকার, নারীর প্রতি সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজারকে সামাজিক ভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ওসি তদন্ত কাইয়ুম খানের সঞ্চালনায় সভায় উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ বাহিনী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।


Top