আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক পাঠচক্র

কে এম মিঠু, গোপালপুর :

‘বেশি বেশি বই পড়ি, ঐক্যের স্বদেশ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় গোপালপুর হাসপাতাল সংলগ্ন স্টেডিয়াম মাঠে, সুজন- সুশাসনের জন্য নাগরিক আয়োজিত পাঠচক্র সভায় অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন মীর মামুন।

স্থানীয় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত পাঠচক্রে মহান মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল ও গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন পিপিজি সদস্য মীর আব্দুর রহিম, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, বিকশিত নারীনেত্রী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা শাখার সভানেত্রী আনজু আনোয়ারা ময়না, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক শহিদুল আলম রঞ্জু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি শাহজাহান ভিপি, উপজেলা কৃষক সমিতির সম্পাদক হাবিবুর রহমান, মানবাধিকার কমিশন গোপালপুর শাখার সভাপতি আজমল খান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ টাঙ্গাইল জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দীন, সাংবাদিক নূর আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন সম্পাদক মাহবুব রেজা সরকার।


Top