আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা

গোপালপুর বার্তা ডেক্স :

বাংলার ইতিহাসে এক জঘন্যতম বর্বোরোচিত কালো অধ্যায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল চারটায় বিশাল একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে, থানা ব্রীজ সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ হামলার অন্যতম পরিকল্পনাকারী তারেক জিয়া, তৎকালীন চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা হারিছসহ সকল আসামীদের দ্রুততার সাথে ফাঁসির দাবী করেন।


Top