আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


 গোপালপুরের লাল বাহাদুরের ওজন প্রায় ২৫ মণ

রুবেল আহমেদ, নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুরে কোরবা‌নির ঈদ উপলক্ষে পালন করা হয়েছে লাল বাহাদুর নামে প্রায় ২৫ মণ ওজ‌নের ষাঁড়।

গোপালপুর পৌরশহরের চন্দবাড়ি গ্রামের কৃষক ইয়াসিন আলী সম্পুর্ণ দেশীয় পদ্ধ‌তি‌তে কোরবা‌নির ঈদ উপলক্ষে পালন করেছে লাল বাহাদুর নামে প্রায় ২৫ মণ ওজ‌নের একটি ষাঁড়। ধারনা করা হচ্ছে এই ষাঁড়টি কোরবা‌নি ঈদে টাঙ্গাইল জেলার সব চে‌য়ে বড় গরু।

সরজমিনে দেখা যায়, লাল বাহাদুরকে লালন-পালন করা হ‌চ্ছে বাহাদুরের মতই। বাহাদুরের থাকার ঘ‌রে লাগ‌লো হ‌য়ে‌ছে ফ্যান। ২৪ ঘন্টায় গোছল করানো হ‌চ্ছে একাধিকবার। খাবারের তালিকায় রাখা হচ্ছে ভূ‌সি, ভুট্রা, ভাত, কলা, মাল্টা, লেবু, কাঁঠাল ও সবজি।

কৃষক ইয়াসিন আলী জানান, লাল বাহাদুরের জন্য প্রতিদিন তার খরচ হচ্ছে প্রায় সাত’শ থেকে এক হাজার টাকা। দুই দাতের শাহিওয়াল জাতের এ ষাঁড় গরুটি ৩ বছর আগে দেশী গাভীতে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করা হয়েছিল। কোন প্রকার রাসায়নিক প্রয়োগ ছাড়া সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারের মাধ্যমে ষাঁড়টিকে লালন-পালন করে বড় করা হয়েছে। কারেন্ট না থাকলে হাতপাখা দিয়ে বাতাস করতে হয়। দু’জন লোকের তত্বাবধানে সারাদিনই চলে গরুর যত্ন। গরুটি দেখতে বাড়িতে প্রতিদিনই ভিড় করছে উৎসুক মানুষ। আশা করছি এবারের ঈদে নিজ বাড়ি থেকেই গরুটি ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবো।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!