গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিভিন্ন সময়ে সংগঠিত অগ্নিকাণ্ড ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে ৩৬ বান্ডিল ঢেউটিন ১ লাখ ৮ হাজার টাকার চেক ও ৫৪০ কেজি চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেল চারটায় পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সহায়তা প্রদান আনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার জনাব বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জনাব ছোট মনির এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, থানা অফিসার ইনচার্জ জনাব মুস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, অধ্যাপক আব্দুল মোমেন, মো. আব্দুল হাই, রওশন খান আইয়ুব প্রমূখ।