আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ঝড়ে ছেড়া তার সরাতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্টে মা ও পুত্র নিহত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি পশ্চিমপাড়া গ্রামে গতকাল সোমবার রাত আটটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও পুত্র নিহত হয়েছে।

নিহতদের নাম কল্পনা বেগম (৪০) ও আকাশ মিয়া (১২)। কল্পনা বেগম ওই গ্রামের বাদল মিয়ার স্ত্রী।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান, ঝড়ের পর বিদ্যুৎ লাইনের তার কলাগাছের সাথে ঝুলছিল। কল্পনা বেগম কলাগাছ কাটতে গেলে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে ছাড়াতে গিয়ে ১২ বছর বয়সের পুত্র আকাশও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তারা দু’জনই মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গোপালপুর থানা পুলিশ জানায়, তারা এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি।


Top