আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নতুন কমিটি ও ইফতার পার্টি

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের ৬ উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন এবং ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার ঘাটাইল পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়।

ফোরাম সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরাম সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, সাপ্তাহিক ত্রিমোহনার ঢেউ সম্পাদক স ম জাহাঙ্গীর আলম, ঘাটাইল প্রেসক্লাবের সম্পাদক রবিউল আলম বাদল, সন্তোষ কুমার দত্ত, কামরুল হাসান প্রমুখ।

ফোরামের নতুন কমিটি পুনর্গঠনে সহ-সভাপতি নির্বাচিত হন আনছার আলী, কে এম মিঠু, স ম জাহাঙ্গীর, মিজানুর রহমান, আব্দুস সাত্তার, কামরুল হাসান। সহ-সম্পাদক হন এস এম শহীদ, সিরাজুল ইসলাম কিসলু, আলীম আকন্দ, রবিউল আলম বাদল, সেলিম হোসেন। সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত ও দাস পবিত্র। অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উত্তম কুমার আর্য, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুলিয়া পারভেজ, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক নূর আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম রাব্বী মুক্তার এবং শামীম আল মামুনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।


Top