আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে নকল নবীশ এসোসিয়েশনের মানববন্ধন

সেলিম হোসেন, নিজস্ব সংবাদদাতা :

১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত এবং ১৯৮৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ সমর্থনের বাস্তবায়ন ও কেন্দ্রীয় কমিটির ঘোষণা এক দফা দাবী চাকুরী স্থায়ী করণের লক্ষ্যে সারা দেশের ন্যায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ রবিবার দুপুরে উপজেলা সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নকল নবীশ এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি আতাউর রহমান, সদস্য রোজিনা বেগম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি আ. রশিদ, সম্পাদক মাহমুদা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ও মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার প্রমূখ।

মানববন্ধনে চাকুরী স্থায়ী করণের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) কেন্দ্রীয় কমিটি কর্তৃক আগামী ১৯ ও ২০ এপ্রিল কলম বিরতী, ১১ জুন শান্তিপূর্ণভাবে সকল জেলা রেজিষ্ট্রার কার্যালয় ঘেরাও, ১৭ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, ২৩ জুন ঢাকায় আইজিআর অফিসের সামনে অবস্থান ধর্মঘট ও ২৫ জুন থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!