আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের জয়নাল আবেদীন সভাপতি : মোল্লা মিল্টন সম্পাদক

গোপালপুর বার্তা ডেক্স :

‘সুস্থধারার গ্রামীণ সাংবাদিকতা শুরু হোক, অপসাংবাদিকতা বন্ধ হোক’ শ্লোগানকে সামনে রেখে উত্তর টাঙ্গাইলের ৬টি উপজেলার ৭টি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বুধবার (১লা মে) বিকালে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীনকে দ্বিতীয় বারের মতো সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবরের কালিহাতি প্রতিনিধি মোল্লা মুশফিকুর রহমান মিল্টনকে প্রথম বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সম্মেলনে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি অল্পদিনের মধ্যেই গঠন করে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


Top