আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


সাংবাদিক ইলিয়াস হোসেন’র কবিতা ‘খোলা চিঠি’

মহান মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন আঙ্গুর তালুকদারের মৃত্যুবার্ষিকীতে

সাংবাদিক ইলিয়াস হোসেন’র কবিতা-

‘খোলা চিঠি’

…………………….

নূর হোসেন,

টসটসে আঙুর; সময়ের তৃষ্ণার্ত শোষণে,

লাবন্য হারিয়ে কিসমিস হয়ে যাবে।

নিজেকে তাই অঙ্গার করে দেবে?

এটা কি স্বাধীনতা, না স্বেচ্ছাচারিতা!

 

একাত্তুরের ছবি ধোঁয়ায় প্রায় অস্পষ্ট

ফুসফুস ঝুল-কালি, কণ্ঠে কফ-কাশি

মুখে বলিরেখা, হাতে ভাতার খাতা।

ওদিকে কাচাঁবাজার-শেয়ারবাজার একাকার

দাম উঠা-নামা করায় সিন্ডিকেট-রাজাকার।

 

নূর হোসেন,

নব্বইয়ে ঢাকার রাজপথে উদোম শরীরে

চুন-কালি মেখে দেয় স্বৈরাচারের মুখে।

জোটবদ্ধ দোকানিদের ভোট প্রতিযোগিতায়

বাম-ডান করা সান্ত্রীরা, আবারো গণতন্ত্র শেখায়।

 

তবে কি নূর হারিয়ে,

হোসেন‘রা এখন নাজাইয়ের খাতায়?

আজো মাতম উঠে, কানসাট থেকে

রূপগঞ্জ হয়ে-আড়িয়ল বিলে।

হোসেন জেগে ওঠো, দেশের জন্যে!!


Top