আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

কে এম মিঠু, গোপালপুর :
‘ধর্ষন মুক্ত নিরাপদ দেশ চাই, মা বোনদের নিরাপত্তা চাই’ স্লোগানে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালপুর উপজেলা শাখার আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, সম্পাদক কিশোর কুমার দেব, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, কেন্দ্রিয় কালীমন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা, সুভাষ কুন্ডু, রতন ঘটক, হিমাদ্রী কুমার চন্দ, পিযুষ কান্তি সাহা, দিলিপ কুমার কুন্ডু, মুকুল চরণ পাল, প্রতাপ কর্মকার, হরিদাস দে প্রমূখ।
মানববন্ধনে মনিকাসহ সকল সহিংসতার প্রতিবাদ এবং নুসরাত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দ্রুততার সাথে যথাযথ বিচারের দাবীতে ঘটনায় প্রধান অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহসহ এর সঙ্গে জড়িতদের মৃত্যুদন্ডের দাবি জানান।


Top