আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মধুপুরে কলেজ ছাত্রী কামরুন্নাহার ইতির লাশ পুনঃময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন

ফলোআপ

কে এম মিঠু, গোপালপুর :

কলেজ ছাত্রী কামরুন্নাহার ইতির লাশ পুন:ময়না তদন্তের জন্য আজ বুধবার দুপুরে ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়।

আদালতের নির্দেশে লাশ উত্তোলনের সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দীকা এবং মামলার তদন্ত কর্মকর্তা ও মধুপুর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন

মধুপুর থানা পুলিশ জানায় ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ে কামরুন্নাহার ইতির গত মে মাসে বিয়ে হয় মধুপুর উপজেলার ভট্রবাড়ী গ্রামের মেছের আলীর পুত্র আব্দুল জলিলের সাথে। বিয়ের ছয় মাস পর গত ৩০ নভেম্বর রাতে শ্বশুর বাড়ি থেকে ইতির লাশ উদ্ধার করা হয়। ইতির বাবা আব্দুল কদ্দুস মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর গাছের সাথে লাশ ঝুলিয়ে ফাঁসির নাটক সাজানোর অভিযোগে গত ৪ ডিসেম্বর মধুপুর থানায় হত্যা মামলায় দায়ের করেন। আসামী করা হয় ইতির স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরকে। পুলিশ ইতির লাশ ময়না তদন্তে এবং আসামীদের আটক করে জেল হাজতে পাঠানো হয়।

মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্টে হত্যা নয়, ফাঁসি দিয়ে আত্মহত্যার উল্লেখ করা হয়। এমতাবস্থায় মামলার বাদী টাঙ্গাইল বিচারিক আদালতে দ্বিতীয় দফা ময়না তদন্তের জন্য আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন।

ইতি বাবার অভিযোগ আসামীরা জামিনে বেরিয়ে বাদীকে প্রাণণাশের হুমকি দিচ্ছেন। প্রভাব খাটিয়ে ময়না তদন্তের রিপোর্টে হত্যাকে আত্মহত্যা সাজিয়েছেন। তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন।

উল্লেখ্য, কামরুন্নাহার ইতি টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স পড়তো।


Top