আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটি ২০১৯ গঠিত

কে এম মিঠু, গোপালপুর :

বাবু রাধা কান্ত পালকে সভাপতি ও বাবু প্রবীর চন্দ্র চন্দকে সম্পাদক করে টাঙ্গাইলের গোপালপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার ১৯ মার্চ বিকেলে পৌরসভাস্থ কেন্দ্রীয় মহাশ্মশানে শ্রীশ্রী কালী মাতার পূজা অর্চ্চনা শেষে এক আলোচনা সভার মাধ্যমে মুক্তিযোদ্ধা বাবু সমরেন্দ্র নাথ সরকার বিমল, বাবু অজিত কুমার পাল, বাবু হরি পদ দে মঙ্গল, বাবু মুকুল চন্দ্র পাল, বাবু পিজুম চন্দ্র পাল এবং বাবু সুভাষ কুন্ডুকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট ২০১৯ সালের জন্য গোপালপুর কেন্দ্রীয় মহাশ্মশানের এ কমিটি নাম প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বাবু  রঞ্জিত কুমার ঘোষ ও বাবু প্রদীপ কুমার পাল সহসভাপতি, যুগ্ম সম্পাদক পদে বাবু প্রভাষ ঘোষ, সহসাধারণ সম্পাদক পদে বাবু প্রলয় কুন্ডু, কোষাধক্ষ্য পদে বাবু প্রদীপ পাল, সাংগঠনিক পদে মানিক চন্দ্র দাস, দপ্তর সম্পাদক পদে সোহাগ সূত্রধর এবং প্রভাষ চন্দ্র দেবনাথ, অভিজিত দে নিন্টু, সুধন পাল, সুদেব পাল, বিমল চন্দ্র সূত্রধর ও মুকুল চন্দ্র আইচকে কমিটির সম্মানিত সদস্য করা হয়।

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন উত্তর টাঙ্গাইলের বিশিষ্ট পন্ডিত এডভোকেট গোবিন্দ ঘটক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, সম্পাদক কিশোর বাবু, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।


Top