আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর কেন্দ্রীয় মহাশ্মশানে সার্বজনিন কালীপূজা অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরের কেন্দ্রীয় মহাশ্মশানে ১৫তম বার্ষিক সার্বজনিন শ্রীশ্রী শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পৌরসভাস্থ কেন্দ্রীয় মহাশ্মশানে শ্রীশ্রী শ্মশান কালী মাতার পূজা শুভানুষ্ঠানিকতার সাথে অর্চ্চনা আরম্ভ হয়। পূজা পরিচালনা করেন উত্তর টাঙ্গাইলের বিশিষ্ট পন্ডিত এডভোকেট গোবিন্দ ঘটক। পূজায় ঠাকুরকে সহযোগিতা করেন প্রদীপ্ত কৃঞ্চ ঘটক রতন এবং সাগর কৃঞ্চ ঘটক।

বিকেলে বিভিন্ন এলাকা থেকে পূজায় আগত শতশত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় কালী মাতার আরতী ও কীর্ত্তন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি রাধা কান্ত পাল, সাধারণ সম্পাদক প্রবীর চন্দ্র চন্দ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, সম্পাদক কিশোর বাবু, কেন্দ্রীয় আনন্দময়ী মন্দিরের সভাপতি সুভাষ কুন্ডু,  প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, মঙ্গল চন্দ্র দে, বিমল সরকার, বাবু  রঞ্জিত, বিপ্লব চন্দ্র দে, সঞ্জয় দে, প্রদীপ চন্দ্র পাল, মানিক চন্দ্র দাস প্রমুখ।


Top