আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে ছাত্রলীগ নেতা শহীদ ইমরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ঢাকা কলেজের বাংলা অনার্স চতুর্থ বর্ষের ছাত্র শহীদ ইমরান হোসেন’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ মঙ্গলবার পালিত হয়েছে।

ইমরান হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে গোপালপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ইমরানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, তাঁর গ্রামের বাড়িতে কবর জিয়ারত, দোয়া মাহফিল, কালো ব্যাচ ধারন, কালো পতাকা উত্তোলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, শহীদ ইমরান হোসেন ২০১৩ সালের এইদিনে গোপালপুর পৌরশহরে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিলে বিএনপি-জামায়াতকর্মীদের হামলায় নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐদিন সকাল সাতটায় আওয়ামীলীগ ও ছাত্রলীগকর্মীরা দলীয় অফিস থেকে হরতাল বিরোধী মিছিল নিয়ে পৌরশহরের তামাকপট্রি এলাকায় গেলে বিএনপি-জামায়াতকর্মীরা হামলা চালায়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমরান হোসেনসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের চার কর্মী আহত হয়। গুরুত্বর আহত ইমরানকে প্রথমে গোপালপুর হাসপাতাল এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ইমরানের গ্রামের বাড়ি ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে। শহীদ ইমরান হোসেন সাংস্কৃতিক কর্মী এবং গোপালপুর গণজাগরন মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!