আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ভাইসচেয়ারম্যান প্রার্থী লতিফ সিটির বিশাল মিছিল

কে এম মিঠু, গোপালপুর :

আসন্ন ৩১ মার্চ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ সিটির চশমা মার্কার এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ মার্চ নির্বাচন কমিশন চতুর্থ ধাপে দেশের ১১২ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়। গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে অংশ নেয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিটি তার পছন্দের চশমা প্রতিক বরাদ্দ পায়।

পরে তার সমর্থক গোষ্ঠি ও অনুসারীরা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে বিকাল চারটায় চশমা মার্কার এক বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে থানা ব্রিজ সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ভাইসচেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল লতিফ সিটিসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ভাইসচেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ সিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করে গোপালপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আগামী ৩১ মার্চ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে চশমা মার্কায় ভোট প্রার্থনা করেন।


Top