আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


সাংসদ ছোট মনির মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গঠিত ১০টি সংসদীয় কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। এ সময় কমিটির সভাপতি পদে সাবেক মন্ত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়।

এদিকে সোমবার রাতে গোপালপুর-ভূঞাপুর আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ার খবরে তার নির্বাচিত এলাকা গোপালপুর-ভূঞাপুর উপজেলাবাসীর মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।


Top