আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপিঠ গোপালপুর সরকারি কলেজ’র ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজ প্রতিষ্ঠাতাকালীন শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী। কলেজের ৫০ বছর পূর্তিতে আগামী মার্চ মাসে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করাসহ টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দকে আহবায়ক করে একটি আয়োজক কমিটি গঠন করা হয়।

এসময় পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার সরকার, সাধারণ সম্পাদক ও অত্র কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক ভিপি আব্দুস সাত্তার মিয়া, মো. আলাউদ্দিন, মো. শাহজাহান, শিক্ষার্থী পরিতোষ চাকী, খন্দকার আবু হানিফ, সাংবাদিক সাইফুল শাহীনসহ কলেজের প্রাক্তন শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও কলেজ শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।


Top