আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের ডুবাইলে আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় ভোট ব্যাংক হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী ডুবাইলে ‘৬নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ’ এবং ‘ডুবাইল আদর্শ যুব সমিতি’ কার্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

২১ জানুয়ারি সোমবার বিকালে ডুবাইল বাজার সংলগ্ন ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ডুবাইল অাদর্শ যুব সমিতির নিজস্ব জমিতে এ দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বাংলাদেশ আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় হিসেবে এই ভবনের ভিত্তিপ্রস্তরই তার প্রথম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জুব্বার সরকার, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার, প্রভাষক নুরনবী বালাম, সাংবাদিক কে এম মিঠু, ৬নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ সিদ্দিকী, কাউন্সিলর মো. আব্দুস সোবহান, সমাজসেবক মো. বেলায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা মানিক হাসান মিলু, বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহেল রানা, যুবলীগ নেতা রাসেল কবির, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক ও ইকবাল হোসাইন প্রমূখ।

পরে ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক মো. নাজমুল হুসাইনের দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে মিষ্টি বিতরণ করা হয়।


Top
error: Content is protected !!