আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর কামিল মাদ্রাসায় মাদকের অপকারিতা বিষয়ক সেমিনার

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় সর্বগ্রাসী মাদকের অপকারিতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত মাদকের অপকারিতা বিষয়ক এ সেমিনারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফয়জুল আমীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা।

আলোচনায় অংশ নেন, ভাইস প্রিন্সিপাল মাওলানা শরাফত উল্লাহ, প্রভাষক আমিনুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরে সেমিনারের প্রধান অতিথি বাল্য বিয়ে ও ইভটিজিং নির্মূল এবং জঙ্গীমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।


Top