আজ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


টিভি মালিকরা নির্বাচনের ভোটযুদ্ধে

গোপালপুর বার্তা ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন ছয় জন টিভি চ্যানেল মালিক প্রতিনিধি। এরমধ্যে ১ জন ছাড়া বাকি সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে তারা নির্বাচনী প্রচারণা করছেন নিজ নিজ আসনে।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নির্বাচন করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাটকো’র সভাপতিও।

একই আসনে সালমান এফ রহমানের প্রতিদ্বন্দ্বী সালমা ইসলাম। তিনি যমুনা টেলিভিশনের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী এবং চ্যানেলটির অন্যতম পরিচালক।

ঢাকা-৯ আসনে (খিলগাও-সবুজবাগ) নির্বাচন করছেন সাবের হোসেন চৌধুরী। দেশ টিভির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। ঢাকা-১৫ আসনে (মিরপুরের একাংশ-ইব্রাহিমপুর) নৌকা প্রতীকে নির্বাচন করছেন কামাল আহমেদ মজুমদার। মোহনা টিভির চেয়ারম্যান তিনি।

গাজী গোলাম দস্তগীর গাজী টিভির স্বত্ত্বাধিকারী। তিনি নির্বাচন করছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে নির্বাচন করছেন মোরশেদ আলম। আরটিভির চেয়ারম্যান তিনি।

এছাড়া বেশকিছু আসনে কয়েকটি টিভির পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাঠে তারা সবাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।


Top
error: Content is protected !!