আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে প্রতিবন্ধী ও দরিদ্রদের কর্মসংস্থানে সেলাই প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক :

‘আমরাও উন্নয়নের মূলধারায় যুক্ত হতে চাই’ প্রতিপাদ্যে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় উন্নত জীবনের সন্ধানে (উষা)’র বাস্তবায়নে সোমবার দুপুরে আলমনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন।

উন্নত জীবনের সন্ধানে’র নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলাম, আনছার বিডিবি কর্মকর্তা মোজাফর আলী, সংস্থার প্রকল্প কর্মকর্তা আসমাউল হুসনা (পলি), প্রোগ্রাম অর্গানাইজার হাবিবুর রহমান ও ইউপি সদস্য আ. কদ্দুস প্রমূখ।

ছয় মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষণে ১৭ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে সংস্থার সৌজন্যে প্রতিজন প্রশিক্ষণ গ্রহণকারীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।


Top