আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯ ভূয়া পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিস্কার

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুরে আনন্দ স্কুলের শিক্ষার্থী পরিচয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ভূয়া পরীক্ষার্থীসহ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে ২ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

আজ রবিবার ইংরেজি পরীক্ষা চলাকালীন পৌর শহরের সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। রস্ক প্রকল্পের আওতায় সূতী মীরপাড়া ও সূতী পালপাড়া আনন্দ স্কুলের শিক্ষার্থী পরিচয়ে এই ৯ ভূয়া পরীক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছিল।

উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমি এ সব ভূয়া পরীক্ষার্থীদের সনাক্ত করে কেন্দ্র থেকে বহিস্কার করেন। বহিস্কৃতরা হলো সঞ্জয় চন্দ্র পাল, পলাশ, বিবেক, নীলা রানী পাল, পলাশ রানী পাল, সোপা, অনন্যা, চাঁদনী এবং জোতি। এরা সবাই স্থানীয় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী।

এ দিকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে উপজেলার নগদা শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভাদুরীর চর হাবিবা ছাত্তার মহিলা মাদ্রাসার সহকারি শিক্ষক শেফালী বেগম ও সূতী হিজুলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খালেদা বেগমকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। রস্ক প্রকল্পের উপজেলা ট্রেনিং কো-অর্ডিনেটর সাদেকুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।


Top