আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত সকাল’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর ২০১৮) পত্রিকাটির গোপালপুর উপজেলা প্রতিনিধি শেখ মাহদী হাসান শিবলীর তত্বাবধানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের তালুকদার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গোপালপুর প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তরের সেলিম হোসেন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি নুর আলম, শহর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ও স্থানীয় এনজিও সেভেন স্টার সমবায় লিমিটেডের সেক্রেটারী রেজাউল করিম প্রমূখ।

অনুষ্ঠানে আগত অতিথিদের কেক ও মিষ্টিমুখ করানো হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অথিতিরা পত্রিকাটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।


Top