আজ || শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরের হেমনগরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র নিহত

শেখ মাহদী হাসান শিবলী, নিজস্ব সংবাদদাতা :

টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম খোকন তালুকদার (২২)। সে উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের বাদশা তালুকদারের ছেলে ও হেমনগর ডিগ্রি কলেজের ডিগ্রি ফাইনাল বর্ষের ছাত্র।

নিহত খোকনের বোন শাহিনা বেগম জানান, রবিবার সকালে খোকন নিজ বাড়ির পাশে আমলকি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট কলেজ ছাত্র খোকন তালুকদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে৷

পরে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে খোকনের দাফন সম্পন্ন করা হয়৷


Top