আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ক্ষুদে ফুটবলারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

মো. সেলিম হোসেন, গোপালপুর :

গোপালপুরে ভিএম কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেটের লায়ন ও টাইগার দলের ক্ষুদে ফুটবলারদের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কেজি ওয়ান থেকে চতুর্থ শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের এ প্রীতি ম্যাচ উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক গোলাম রায়হান বাপন। খেলাটি পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক। লায়ন দলের দলনেতা ছিলেন চতুর্থ শ্রেণির ফাহিম আল ফয়সাল ও টাইগার দলের হাসিবুল হাসান হিমু।

খেলায় টাইগার দল লায়ন দলকে ৩-০ গোলে পরাজিত করে জয়ের ট্রফি জিতে নেন।


Top
error: Content is protected !!