আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, হাদিরা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ক্রীড়াবিদ তোরাপ আলী শিকদার, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক গোলাম রায়হান বাপন প্রমূখ। পরে ধোপাকান্দি ইউনিয়ন দল হাদিরা ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করে।


Top
error: Content is protected !!