আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে গোপালপুর প্রেসক্লাবের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা :

২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রতিষ্ঠাতা, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারি ইউনিয়ন, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন এর সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিককে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব সংর্বধনা দিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, স্কাউট লীডার শিক্ষক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিককর্মী শামীমা ইয়াসমিন ঝর্ণা, গোপালপুর বার্তার নির্বাহী সম্পাদক কে এম মিঠু, ভোরের বাংলাদেশ ডট কম এর প্রধান সম্পাদক হাফিজুর রহমান, যুগান্তরের সেলিম হোসেন, দৈনিক অর্থনীতির সাইফুল ইসলাম, ভোরের কাগজের বিধান চন্দ্র মজুমদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন ‘আমি দেশের প্রয়োজনে ১৯৭১ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের সঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমার রাজনৈতিক কোন উচ্চাবিলাস নেই। মানবতার কল্যাণে তরুন বয়স থেকেই সাধ্যমতো কাজ করছি। দীর্ঘ ৪৪ বছর ধরে সততার সঙ্গে জনতা ব্যাংক লিমিটেডের নির্বাচিত সিবিএ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার নতুন করে চাওয়া-পাওয়ার কিছু নেই। বাকি জীবন মহান আল্লাহতায়ালার সেবায় ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি চাই না আমার মৃত্যুর সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকাও জমা থাকুক। তাই মহান আল্লাহপাকের নামে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মান করে আমার জন্মস্থান গোপালপুরকে সারা বিশে^র মধ্যে পরিচিতি করতে দুঃসাহসী উদ্যোগ হাতে নিয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ‘বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের’ নিবন্ধন দেয়ায় অশেষ কৃতজ্ঞতা জানাই। আশা করছি, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ মসজিদটি উদ্বোধন করবেন মক্কা শরীফের ইমাম সাহেব।


Top