আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সাধারণ সভা

কে এম মিঠু, গোপালপুর : অনতিবিলম্বে সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহকে জাতীয়করণসহ ছয় দফা দাবী এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আট দফা দাবী আদায়ের লক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি গোপালপুর শাখার সহযোগিতায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন গোপালপুর উপজেলা শাখার সভাপতি কে এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আজম, বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা সভাপতি ফরিদ উদ্দিন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি গোপালপুর শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সহ-সম্পাদক আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলা, প্রভাষক আব্দুর রউফ, শিক্ষক আশরাফ আলী প্রমূখ।

সভায় সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহকে জাতীয়করণসহ ছয় দফা দাবী এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আট দফা দাবী পূরণের জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানান। তাদের ন্যায়সংজ্ঞত দাবী পূরণ না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষনাও দেন বক্তারা।


Top