আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার জড়িত সকল আসামির দ্রুত বিচারের দাবি জানানোর মধ্য দিয়ে গোপালপুরে ফারুক আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে গোপালপুর পৌরসভাস্থ ৬ ও ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ডুবাইল বাজারে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশ নেন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সমপাদক ও পৌরকাউন্সিলর আব্দুস সালাম, গোপালপুর বাসকোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আজাদ, ডুবাইল বাজার বণিক সমিতির সভাপতি আবুল কাশেম, গোপালপুর শহর আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়ক রাসেল কবীর, শহর ছাত্রলীগের যুগ্মআহবায়ক ইকবাল হোসাইন, গোপালপুর কলেজ ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়।


Top
error: Content is protected !!