আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর-ভূঞাপুর থানার যৌথ উদ্যোগে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুরের নলীন বাজারে গতকাল বুধবার বিকেলে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর ও ভূঞাপুর থানার যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার। বিশেষ অতিথি হিসেবে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম কাউসার চৌধুরী, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব মোল্লা বক্তব্য রাখেন।

নলীন বাজার বণিক সমিতির সভাপতি শমেস খান, অর্জুনা ইউনিয়ন পরিষদ সম্পাদক মাহবুব আলম খান, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লিটন খন্দকারসহ দুই থানার সুশীলসমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়।


Top
error: Content is protected !!